• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারি ও রেলের দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন

সিসি নিউজ।। ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি, রেলওয়ে কারখানায় নিয়োগ বানিজ্য, রেলের ভুসম্পত্তি গ্রাস, দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, রেলের অনিয়ম বন্ধ ও দিনের বেলা ঢাকাগামী আরেকটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে নীলফারীর সৈয়দপুরে মানবন্ধন হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে শহরের গোলাহাট ওয়াপদা মোড় এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল ভবনের সামনে সৈয়দপুরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা কমিটির সম্পাদক রুহুল আলম মাস্টার, আওয়ামীলীগ নেতা কাজী রাশেদ, কৃষকলীগ নেতা জয়নাল আবেদীন, সাংবাদিক জিকরুল হক ও মোতালেব হোসেন হক প্রমূখ।
রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির প্রতিবাদে একাত্মতা জানিয়ে বক্তারা বলেন, সৈয়দপুর স্টেশনে ট্রেনের টিকিটের কালোবাজিরর সাথে স্টেশন মাস্টার, স্থানীয় আওয়ামীলীগ ও রেলওয়ে শ্রমিক লীগের এক নেতাসহ রেলওয়ে কর্মচারীরার সরাসরি জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সৈয়দপুরর রেলওয়ের মূল্যবান ভূসম্পত্তিসহ  বাংলো ও  কোয়ার্টার দখলকারীদের হাত থেকে সরকারী তথা জনগণের সম্পদ উদ্ধার করতে হবে। এসব দূর্নীতির সাথে জড়িত রেল-ভূ সম্পত্তি কর্মকর্তাকে জবাবদিহিতায় এনে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তারা আরও বলেন, রেলওয়ে কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত  বিভাগীয় তত্বাবধায়কসহ (ডিএস) অন্যান্য কর্মকর্তা, শ্রমিক নেতা ও সুবিধাবাদী চক্রকেও প্রতিহত করতে হবে। এজন্য রেলওয়ে উর্ধতন রেলওয়ে কর্তৃপক্ষসহ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি।
অনতিবিলম্বে সৈয়দপুর রেলওয়ের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়া হলে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে প্রথমে দূর্নীতি দমন কমিশনে (দুদক) যাওয়া হবে। তাতেও কাজ না হলে আদালতে মামলা করা হবে বলে হুশিয়ারি দেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ