সিসি নিউজ।। সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভিপি মোস্তফা ফিরোজের ব্যাবসায়িক অফিসে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মার্কেটস্থ অফিসে ওই চুরি সংঘটিত হয়েছে।
মোস্তফা ফিরোজ সিসি নিউজকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অফিস খুলে চুরির বিষয়টি দেখতে পান। চোরেরা অফিস ঘরের টিন কেটে প্রবেশ করে ল্যাপটপ, প্রিন্টার্স ও ড্রয়ার ভেঙ্গে নগদ কিছু টাকা নিয়ে গেছে। চুরির বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সিসি নিউজকে জানান, ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চুরির সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।