• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনায় চালক গ্রেফতার   

ইয়াছিন মোহাম্মদ সিথুন, ডোমার।। নীলফমারীর ডোমারে সড়ক দূর্ঘটনায় দুই জন নিহতের ঘটনায় ট্রাক্টর চালক মোঃ ইব্রাহীমকে (৪২) গ্রেফতার করা হয়েছে। ঘটনার তিন ঘন্টার মধ্যে বিকাল তিনটার দিকে পাঙ্গামটকপুর এলাকা হতে ঘাতক চালককে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। ইব্রাহীম ঠাকুরগা জেলার সদর উপজেলা চক হলদি এলাকার মোঃ হাসিম উদ্দিনের ছেলে। 

নিহত জরুহুলের ভাই আনারুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ডোমার–জলঢাকা সড়কের একবট নামক স্থানে চালবোঝাই ট্রাক্টরের চাকা খুলে ভ্যানের উপর উল্টে পড়ে মটুকপুর এলাকার আফছারুল ইসলাম (৪৫), ও ডিমলা এলাকার জহুরুল ইসলাম (২২) নিহত হয়। এসয়ম গুরুত্বর আহতাবস্থায় জহুরুল ইসলামের বোন লিমা (২৮) ও তার স্বামী শরিফুল ইসলাম (৩৫)কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তিন ঘন্টার মধ্যে পাঙ্গামটুকপুর এলাকা হতে ট্রাক্টর চালক ইব্রাহীমকে গ্রেফতার করে পুলিশ। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, দূর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যায়। সাথে সাথে ডোমার থানার পুলিশ কয়েকটি দলে ভাগ হয়ে পাঙ্গামটুকপুর এলাকা হতে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ