• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন সকালে সৈয়দপুরে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে খুলনামেইল ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, সৈয়দপুর থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী মেইল ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী খবর দিলে তাঁরা  ঘটনাস্থলে গিয়ে এ নারীর লাশ উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ