• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |

জয়পুরহাটে মাদক মামলায় একজনের মৃত্যুদন্ড

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে হেরোইন আটকের মামলায় ১৬ দিনের মধ্যে নাজমুল হোসান নামে এক যুবকের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মোঃ গোলাম সরোয়ার এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত নাজমুল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।

মামলার বিবরণ দিয়ে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় প্রায় ৫৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। যার মুল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। এ ঘটনার দিনই আক্কেলপুর থানায় মামলা হলে তিনি জেল হাজাতে ছিলেন। এ ঘটনার ৩ মাসের মধ্যে পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করে। এ অবস্থায় আদালতে মিথ্যা তথ্য দিয়ে জামিন নিয়ে মুক্ত হয়ে পালিয়ে ছিলেন তিনি।

এরপর চলতি বছরের গত ২৪ জুলাই তাকে জামালগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরের দিন নাজমুলকে আদালতে পাঠানো হয়। এরপর ১৬ দিনের মধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

ওায় ঘোষনার সময় মৃত্যুদন্ড প্রাপ্ত নাজমুল আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ