• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |

সৈয়দপুর তুলশীরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

সিসি নিউজ।। সৈয়দপুর তুলশীরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি-২০২২ গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ফাতেমা নারগিস ও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে এবিএম আমিরুল লতিফ বাপ্পি। আজ বুধবার স্কুলটির প্রধান শিক্ষকের কার্যালয়ে অন্য সদস্যদের সম্মতিতে নির্বাচিত হন তারা।
এর আগে ১০ সদস্যের কমিটি মনোনীত করা হয়। অন্য সদস্যরা হলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল, গোলাম মোস্তাকিম, জয়দেব কুমার, মাহফুজা খাতুন, বেলাল হোসেন, শ্রীমতি সাধনা রাণী, রহিলা পারভীন এবং স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান। এর মধ্যে মমিনুর রহমান খান পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সকাল ১১টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম রয়েল। তার প্রস্তাবনা এবং অন্য সদস্যদের সম্মতিক্রমে নির্বাচিত হন সভাপতি ও সহ-সভাপতি। ঐতিহ্যবাহী তুলশীরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আরো উন্নতির লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গিকার করে নতুন কমিটি।
এর আগে, গত ৪ আগস্ট এবিএম আমিরুল লতিফ বাপ্পি ও ফাতেমা নারগিসকে স্কুলের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান।
নতুন কমিটির নির্বাচিত দুইজনসহ সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ