ডোমার (নীলফামারী) প্রতিনিধি ঃ বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীর ডোমার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
বিকাল ৪ টার দিকে ডোমার পাট গুদামে কেক কাটে নেতাকর্মীরা। এরপর সেখান হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটারমোড়ে আলোচনা সভা করে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ারের সভাপতিত্বে ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মেরাজুল হক, বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুর রশিদের সঞ্চলনায় এ সময় উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মজিদুল ইসলাম, সদস্য সচিব আশরাফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান সজিব প্রমূখ বক্তব্য রাখেন।