সিসি নিউজ।। দৈনিক মানববার্তার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ষ সেরা ও পত্রিকাটির শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হয়েছেন নীলফামারী জেলা স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন হিরো ৷ শনিবার সকালে পত্রিকার পাববতীপুর কার্যালয়ে আলোচনা সভা শেষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং পাববতীপুর পৌর মেয়র এ.জেড এম .মেনহাজুল হক সাংবাদিক হিরোর হাতে এ সন্মানা স্বারক তুলে দেন৷ সেই সাথে জেলা প্রতিনিধি থেকে পদ উন্নতি দিয়ে স্টাফ রিপোর্টার হিসাবে নিয়োগ প্রদান করা হয়৷ এছাড়াও উপজেলা পর্যায়ে ৩ জন সাংবাদিককে সন্মানা প্রদান করা হয় ৷ এসময় পত্রিকারটির বাতা সম্পাদক অধ্যাপক ফয়জুর রহমান, বিজ্ঞাপন ম্যানেজার সাজ্জাদ হোসেন, সহকারী বাতা সম্পাদক বদরুদ্দোজা বুলুসহ পত্রিকার বিভিন্ন জেলা, উপজেলার প্রতিনিধি ও কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন ৷