• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

জয়পুরহাট স্টেশনে ভারত থেকে এলো ২৪৫২ মেট্রিক টন গম

জয়পুরহাট প্রতিনিধি।। প্রায় ৪ বছর পর জয়পুরহাট স্টেশন ভারত থেকে ট্রেনে করে ২ হাজার ৪৫২ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ইতিমধ্যে জয়পুরহাট স্টেশনে গমগুলো আনলোড করা হচ্ছে।

গম আমদানি করেছে জয়পুরহাটের মেসার্স রেনু কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। ভারতের বিহার রাজ্য থেকে ২ হাজার ৪৫২ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ট্রেনের ৪২টি ওয়াগনে গম এসেছে। চার বছর পর ভারতে থেকে জয়পুরহাট ষ্টেশনে ৪২ টি ওয়াগন নিয়ে ট্রেন জয়পুরহাট ষ্টেশনে এসেছে। প্রত্যেক ওয়াগনে ৫০ টন গম আছে।

জয়পুরহাট স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান জানান, গমগুলো ভারতের রাধিকাপুর-দিনাজপুরের বিরল রেলপথ দিয়ে জয়পুরহাট স্টেশনে এসেছে। গম আমদানিতে সরকার ভাড়া পেয়েছে ৯ লাখ ৫৮ হাজার টাকা। গম আনলোড শেষে ট্রেনটি একই পথে ভারতে চলে যাবে।

এদিকে বর্তমান বাজারে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে গম বিক্রি হচ্ছে। গম আমদানী হলে স্থানীয় বাজারে কিছুটা হলেও গমের দাম কমতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ