সিসি নিউজ ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর এলাকায় অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতন চত্বরে ওই বৃক্ষরোপন করা হয়।
বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার অপারেশন ম্যানেজার মো. মশিউর রহমান উপস্থিত থেকে এ বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার সহকারী ব্যবস্থাপক মো. আব্দুস শাহীদ, জাহাঙ্গীর আলম বিপ্লব, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা মো. শফিকুল আলম, সভাপতি সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সহকারী শিক্ষক মো. মোস্তাহারুল প্রামানিক, সমাজসেবক হামিদুল ইসলাম ও হোসেন আলী প্রমূখ উপস্থিত ছিলেন। ওই দিন শিশু স্বর্গ বিদ্যা নিকেতনে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়েছে।