জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মাে. মােস্তফা জামান আাজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে জেলা সদরের ভেটির বাজার এলাকা থেকে ১২কেজি গাঁজাসসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটকরা হলেন, ঢাকা’র কদমতলী উপজেলার জুরাইন কমিশনার মােড় এলাকার বজলু কাজীর ছেলে রােমান কাজী (২০) ও পিরােজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত সেলিম মল্লিকের ছেলে নাদিম মল্লিক (২১)। নাদিম বর্তমানে ঢাকা মিরপুর-১২ এর ১৮ নম্বর রােডের সি ব্লকের একটি ভাড়া বাসায় বসবাস করেন।
তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য মাদক কারবারী ও মাদকসেবীদের কাছে সরবরাহ করে আসছিলেন বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এদিকে, বুধবার দিবাগত রাতে গােয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজলার পুরানাপৈল এলাকা হতে ৪টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারীসহ উদ্ধারকৃত চারটি ওয়ান শুটারগান জয়পুরহাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব অধিনায়ক।