• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

খানসামায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাকেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী,  গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ