খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় ৫ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার হওয়া শিশু জাহিদ হাসান পঞ্চগড় জেলার বোদা উপজেলার শিকারপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে।থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে নিজ বাড়ির পার্শ্বে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় জাহিদ৷ পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। অতঃপর বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে খানসামা উপজেলায় বয়ে যাওয়া আত্রাই নদীর জয়গঞ্জ শালবাগান খেয়াঘাট এলাকায় লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে পরিচয় শনাক্ত করে।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদুল ইসলাম বলেন, নিহতের পরিচয় শনাক্ত করে বোদা থানাকে অবহিত করা হয়েছে।