• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে নিখোঁজের তিন দিন পর নদীতে মিললো ব্যবসায়ীর মরদেহ

সিসি নিউজ ।। নীলফামারীতে নিখোঁজের তিন দিন পর নদী থেকে ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের চারালকাটা নদীর ঘাটের পাড় নামক স্থান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গত তিন দিন থেকে নিখোঁজ ছিল আব্দুল ওয়াহেদ।
মরদেহের দু’পায়ে বালুর বস্তা এবং গলা ও হাতে রশি প্যাচানো ছিল বলে জানায় নীলফামারী সদর থানার পরির্দশক (তদন্ত) মো. রহুল আমিন।
সে সদর উপজেলার চাপড়াসরমজানি ইউনিয়নের যাদুর হাট বেড়াডাঙ্গা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে নীলফামারী সদর থানার পরির্দশক (তদন্ত) মো. রহুল আমিন জানান, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে বিদ্যুতের লোডশেডিং চলাকালে বাড়ি থেকে বাহিরে বের হন আব্দুল ওয়াহেদ। এরপর সে আর রাতে বাড়ি ফিরেনি। এ বিষয়ে তার ছোট ছেলে সদর থানায় একটি নিখোঁজের ডায়েরী করেন।
শনিবার বেলা ১২টার দিকে কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের চারালকাটা নদীর ঘাটের পারে মরদেহ ভাসতে দেখে জেলা সদর উপজেলার চাপড়াসরমজানি ইউনিয়নের চারঘাট গ্রামের লোকজন। এসময় ওই মরদেহ উদ্ধার করে নৌকায় করে চারঘাট পুলের পাড়ে নিয়ে এসে সদর থানা পুলিশসহ নিহতের পরিবারকে খবর দেয়।
তিনি বলেন,‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের দু’পায়ে বালুর বস্তা বাধা এবং গলায় ও হাতে রশি প্যাচানো ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা পর মরদেহ নদীতে ফেলে দিয়ে গুম করতে চেয়েছিল।’
নীলফামারী সদর থানার পরির্দশক মো. আব্দুর রউপ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
আব্দুল ওয়াহেদ পেশায় সার-কিটানশক ব্যবসা করতেন। ২০১৯ সালের স্টোক করায় বাক প্রতিবন্ধি হয়ে পড়েন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ