• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

অপারেশন থিয়েটারের ফ্রিজে মিললো গরুর মাংস, হাসপাতাল সিলগালা

সিসি নিউজ ডেস্ক ।। কুমিল্লায় একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি ও ওষুধ রাখার ফ্রিজে গরুর মাংস রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই হাসপাতালটি সিলগালা করা হয়েছে।

শনিবার দুপুরে নগরীর তেলিকোনা এলাকায় “নিবেদিতা হাসপাতাল” নামে ওই হাসপাতালটিতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। পরে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আবদুল্লাহ আল সাকী। এ সময় আরও উপস্থিত সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার কেয়া রাণী।

স্বাস্থ্য বিভাগ জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে শনিবার দুপুর ১২টার দিকে নিবেদিতা হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় অপারেশন থিয়েটারে ওষুধ রাখার ফ্রিজে গরুর মাংস পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে নেই চিকিৎসক ও নার্স। হাসপাতালের অবস্থায়ও খুব নাজুক। নেই বর্জ্য ব্যবস্থাপনাও। সেবাগ্রহীতারা পান না চিকিৎসা সেবা। এছাড়া হাসপাতালে সদ্য অপারেশন করা এক রোগী পাওয়া গেলেও ২৪ ঘণ্টার মধ্যে কোনো নার্স বা ডাক্তার তাকে দেখতে আসেননি। কোনো ডাক্তার বা নার্সকেও হাসপাতালে পাওয়া যায়নি। এমন অবেহেলা ও স্বাস্থ্যসেবার এমন দুরবস্থার কারণে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।

মেডিকেল অফিসার আবদুল্লাহ আল সাকী বলেন, আমরা তিনটি হাসপাতালে অভিযান পরিচালনা করেছি। দুটির সামান্য কিছু ত্রুটি ছিল। তাদের সতর্ক করা হয়েছে। কিন্তু নিবেদিতা হাসপাতালে অবস্থা খুবই নাজুক। সামান্য সংখ্যক রোগী। কোনো ডাক্তার নেই, নার্স নেই, বর্জ্য ব্যবস্থা নেই। এজন্য আমরা হাসপাতালটি বন্ধের ঘোষণা দিয়েছি।

অভিযানে থাকা অপর মেডিকেল অফিসার ডা. কেয়া রাণী বলেন, ওই হাসপাতালের ফ্রিজে গরুর মাংস রাখা হয়েছে। একই ফ্রিজে আবার অপারেশনের ওষুধ ও যন্ত্রপাতি রাখা হয়। এই ফ্রিজটির নিচের অংশে যন্ত্রপাতি ও ওপরের অংশে গরুর মাংস রাখা ছিল। যার ফলে জীবাণু ছড়িয়ে পড়াটা একদমই স্বাভাবিক। ফলে হাসপাতালটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উৎস: সমকাল

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ