খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ উগ্র সাম্প্রদায়িকতা, উঠতি বয়সী তরুণদের মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে র্যালী ও সভা অনুষ্ঠিত।রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাকেরহাট ছাত্র সমাজ উন্নয়ন ক্লাবের আয়োজনে আংগারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সংগঠনটির সভাপতি আশরাফুল রিফাতের সভাপতিত্বে সভা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী, স্থানীয় সচেতন নাগরিক ও সংগঠনের সদস্যবৃন্দ।