• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন |

ফুলবাড়ীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এর আগে ফুটবল,কাবাডি,সাতার,হ্যান্ডবল,দাবা সহ মোট পাচটি ইভেন্টে ৫সেপ্টেম্বর থেকে খেলা শুরু হয়ে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত প্রতিযোগিতা চলে।
এতে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন শিদ্দিশি উচ্চ বিদ্যালয় বালক দল ও বালিকা দলে সিএম নিকেতন চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার ভুমি শামিমা আক্তার জাহান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল,একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম,সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী,গোলাম মোস্তফা (জিএম)পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তোজাম্মেল হোসেন সহ অন্যন্য বিদ্যালয়ের প্রধান এবং ক্রীয়া শিক্ষক ও শিক্ষার্থীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ