বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। বসতবাড়ী সংলগ্ন প্রায় ২বিঘা জমিতে দেশী এবং বিদেশী জাতের গাভি নিয়ে শুরু করেন মন্ডল ডেইরী ফার্ম। শুরু করেছিলেন মাত্র ৫টি উন্নত জাতের গাভী দিয়ে। তা এখন বেড়ে হয়েছে ৩০টির উর্দ্ধে। তাছাড়া রয়েছে বেশ কিছু হরিয়ানা জাতের ছাগল ।
সরজমিনে মন্ডল ডেইরী ফার্মে গিয়ে দেখা যায়, মালয়েশিয়া ফেরত আসাদুজ্জামান মুক্তা পৈত্রিক জমিতে তৈরী করেছেন সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি খামার সেখানে গরু লালন পালনের জন্য যে আধুনিক প্রযুক্তি দ্বারা সমন্বে খামারটিতে রয়েছে গরুর জন্য তাপ নিবারণের ফ্যান ও ঝর্ণা, ঘাস ও খড় কাটার মেশিন, এছাড়াও রয়েছে উত্তরবঙ্গের মধ্যে একমাত্র সাইলেস পদ্ধতিতে ইলেকট্রিক মেশিনের দ্বারা ভুট্টা গাছসহ খাবার প্রস্তুত ও প্যাকেট তৈরী করে দীর্ঘদিন সংরক্ষন করা যায়।
তিনি আরও বলেন, প্রতিদিন তার খামার থেকে ১১০ থেকে ১২০ লিটার দুধ উৎপাদন হয়। তবে দুঃখের বিষয় খামারের ব্যয় ও গো-খাদ্য মূল্য চেয়ে বাজারে দুধের দাম কম। খামারে ৬/৭ জনের কর্মসংস্থান হয়েছে।
বিরামপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা চিকিৎসক এ.আর.এম.আল মামুন বলেন, বিরামপুরে ১৮টি নিবন্ধিত খামার ও ২২৩টি অনিবন্ধিত খামার রয়েছে এ এলাকায় খামারিদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের হাইব্রিড ঘাস উৎপাদন হয় যা খামারিদের খাদ্য চাহিদা অনেক পূরণ করে। বিরামপুরে যে কয়টি বড় খামার রয়েছে তার মধ্যে মন্ডল ডেইরী ফার্মটি সবচেয়ে আধুনিক ও যুগ-উপযোগী সেখানে সকল ধরনের সুবিধা রয়েছে ইতিমধ্যে আমি খামারটি পরিদর্শনসহ খামারীকে সকল প্রকার সেবা প্রদান করে আসছি।