সিসি নিউজ।। নীলফামারীতে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০জন কিশোর কিশোরীকে নিয়ে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে রোববার। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের দারুল হুদা উচ্চ বিদ্যালয়ের পুকুরে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকেলে ১৫০জনের মধ্য থেকে ৭২জনকে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন দারুল হুদা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মশিউর রহমান ও প্রধান শিক্ষক বদরুদ্দোজা সরকার এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার রতন কুমার রায়।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০জন শিক্ষার্থী ছয়টি গ্রুপে ২৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। এরমধ্যে ৬০জন বালক এবং ৮০জন বালিকা প্রতিযোগিতায় অংশ নেয়। তিনি বলেন, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক (২০২২-২০২৩) ক্রীড়া কর্মসুচীর অংশ হিসেবে এই সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।