• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

পঞ্চগড়ে আইনজীবির হাতে শ্রমিক নেতা লাঞ্ছিত, সড়ক অবরোধ 

ইনসান সাগরেদ, পঞ্চগড় ।।
পঞ্চগড়ে এক আইনজীবির হাতে মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতা ও ২৬৪’র সাধারন সম্পাদক  আকবর আলিকে লাঞ্ছিত করার অভিযোগে উঠেছে। এতে শ্রমিকরা সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানায়। দীর্ঘ আড়াই ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে উভয় পক্ষের সমঝোতায় বিকেল ৪টায় সড়ক অবরোধ প্রত্যাহার করে তারা।
ঘটনাটি ঘটেছে আজ দুপুর ১টা ৩০ মিনিটে পঞ্চগড় জেলা আদালত চত্বরে। শ্রমিক নেতাকে লাঞ্ছিতের ঘটনাটি ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক আদালতের মূল ফটকসহ পঞ্চগড়-বাংলাবান্ধা সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা।
জানা যায়, গত শনিবার রাতেঁ ট্রাক টার্মিনাল সংলগ্ন বিসিক শিল্প নগরী মাঠে ৭ জন চালক -শ্রমিককে জুয়া খেলার অপরাধে আটক করে পুলিশ। আজ রোববার সকালে আসামীদের জামিন করার জন্য শ্রমিক সংগঠনের নেতা আকবর আলী আদালতে হাজির হয়। এসময় আসামীদের মধ্যে আবুল কালাম আজাদ নামে এক আইনজীবির আত্মীয় থাকায় তিনি শুধু তার আত্মীয়কে  জামিন করার কথা বললে আইনজিবির সাথে আকবর আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এবিষয়টি ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে শ্রমিকরা উপস্থিত হয়ে আদালতের মুল ফটকের সামনে বিক্ষোভ করতে থাকে। সময় বাড়ার সাথে সাথে শ্রমিক সংখ্যাও বাড়তে থাকে। কোন প্রকার বিশৃঙ্খলা যেন না ঘটে সে জন্য পুলিশ প্রশাসন ছিল খুব সতর্ক অবস্থায়।
এবিষয়ে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, একটি তুচ্ছ ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে উভয় পক্ষের সাথে সমঝোতা করা হলে অভিযুক্ত এ্যাডভোকেট ক্ষমা চাওয়ার পরপরই শ্রমিক নেতারা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।
আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল লতিফ মিয়া,  ২৬৪’র সভাপতি আব্দুল লতিফ সহ শ্রমিক ও আইনজীবী সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ