• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |

কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলে উন্মুক্ত পদ্ধতিতে মাছ চাষ

সিসি নিউজ।। উন্মুক্ত পদ্ধতিতে মাছ চাষ শুরু হয়েছে নীলফামারী তিস্তা সেচ ক্যানেলে। ৫০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে এই সেচ ক্যানেলে।
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রাজীব এলাকায় মাছের পোনা অবমুক্ত করণ কর্মসুচীর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, জেলা মৎস্য কর্মকর্তা বরুণ চন্দ্র বিশ্বাস, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট বক্তব্য দেন। রুই-কাতলা-মৃগেল প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এখানে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নীলফামারী বিভাগের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার বলেন, উন্মুক্ত পদ্ধতিতে মাছ চাষ করা হবে সেচ ক্যানেলে। ছয়মাস পর মাছ উঠানোর সময় সবাইকে জানানো হবে।
তিনি বলেন, ব্যক্তিগত ভাবে কেউ সুফল ভোগ করতে পারবেন না এই মাছের। ৫০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে নীলফামারী জেলার উপর দিয়ে যাওয়া তিস্তা সেচ ক্যানেলে।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, আট কিলোমিটার অংশে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। কোন সমিতি বা জেলে এই মাছের মালিকানা দাবী করতে পারবে না।
ক্যানেলের পানিতে মাছ চাষ নিয়ে আরো বড় পরিকল্পনা রয়েছে, প্রাথমিক ভাবে এটি শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ