
পঞ্চগড় প্রতিনিধি।। পুলিশের গুলিতে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে যুবদল বিক্ষোভ ও সমাবেশ পালন করেছেন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় শহরের লিচুতলা থেকে যুবদলের নেতা-কর্মীরা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সমাবেশ করে।
এসময় জেলা যুবদলের আহবায়ক ফেরদৌস ওয়াহেদ রাসেল,সদস্য সচিব নুরুজ্জামান বাবু, পৌর যুবদলের সচিব নুরুল ইসলাম দিপুসহ অন্যান্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন জ্বালানি তেলসহ নিত্যপণ্য দুব্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মিছিল করতে গেলে তার উপর গুলি বর্ষন করে তাকে হত্যা করা হয়,তাই হত্যাকারীকে সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান দলের নেতারা। এসময় জেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।