• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের চত্তর থেকে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, জেলা ত্রাণ ও পুণরবার্সন কর্মকর্তা আব্দুল করিম প্রমুখ।
অপরদিকে, দিবসটি উপলক্ষে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম। নদী সুরক্ষা কমিটি  রিভারাইন পিপলের জেলা সমন্বয়ক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস, প্রাণি সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ