• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

দৈনিক আজকের বসুন্ধরার সম্মাননা পেলেন পারভেজ

সিসি নিউজ।। দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রেষ্ঠ সংবাদকর্মী হিসেবে সম্মাননা পেলেন রংপুর ব্যুরো প্রধান মোকছেদুল ইসলাম পারভেজ।
গত ২৩ সেপ্টেম্বর ঢাকা পল্টন এলাকার একটি হোটেলে অনুষ্ঠিত পত্রিকাটির বর্ষপতি উপলক্ষ্যে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে বৃহত্তর রংপুর বিভাগের ব্যুরো প্রধান মোকছেদুল ইসলাম পারভেজকে শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। বসুন্ধরা পত্রিকার সম্পাদক সোহেল রানা শ্রেষ্ঠ সাংবাদিকের সম্মাননার ওই সনদ ও ক্রেস্ট পারভেজের হাতে তুলে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ