• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাফেজ তাকরীমকে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

সিসি নিউজ ডেস্ক ।। পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সৌদি আরবে সম্মিলিতভাবে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমেদ তাকরীমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের ব‌্যবস্থাপনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় হাফেজ তাকরীমের হাতে ২ লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠান থেকে আমি বিভিন্ন সময়ে বিশ্বজয়ী হাফেজ ও ক্বারিদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতিযোগিতার জন্য বিভিন্ন দেশে ১১৮ জন হাফেজ পাঠিয়েছি। এর মধ্যে ৯৬ জন হাফেজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন। বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি তার বাবা-মা ও শিক্ষকদের শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, পবিত্র কোরআনুল কারীম মানবজাতির হেদায়েতের নির্দেশনা। ইসলামের প্রসারে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫৬৩টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেছেন।

তাকরীমের বাবা হাফেজ আবদুর রহমান বলেন, তাকরীম বিশ্ব দরবারে বাংলার পতাকাকে উড্ডীন করেছে। ওস্তাদদের পরিশ্রম ও দেশের মানুষের দোয়ায় আমার ছেলে এই সফলতা অর্জন করেছে। আমি আমার ছেলের জন্য দোয়া চাই। এদিকে, তাকরীমকে এক নজর দেখার জন্য সকাল থেকে বায়তুল মোকাররমে অধীর আগ্রহে ভিড় করেন হাজারো মুসলমান। পরে তার কণ্ঠে কুরআন তিলওয়াত শুনে মুগ্ধ হন তারা।

গত ২১ সেপ্টেম্বর রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ পাঁচটি ভিন্ন ভিন্ন বিভাগে প্রতিযোগিতা করেন। হাফেজ সালেহ আহমদ তাকরীম তার বিভাগ থেকে তৃতীয় স্থান অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ