নীলফামারী প্রতিনিধি ।। বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ঘোষণাসহ সাত দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে সরকারি কর্মচারীরা।
শনিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
এতে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ১১-২০ গ্রেডে এর সহস্রাধিক কর্মচারী অংশ গ্রহণ করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে সংগঠনের জেলা সভাপতি সেলিম আকতার এর সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আল মুকিত সৌরভ প্রমূখ।
সমাবেশে বক্তারা, বৈষম্যমুক্ত নবম পে-স্কেল, অর্ন্তবতীকালীন সময়ের জন্য প্রজাতন্ত্রের ১১-২০ গ্রেডের কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘভাতা প্রদান, টাইম স্কেল, সেলেকশন গ্রেড় পুর্ণঃবহাল, সচিবলায়ের ন্যায় পদ-পদবী এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়নের দাবি জানান সরকারের প্রতি।