সিসি নিউজ।। নীলফামারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে গরুর খামারী আজিজুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। রবিবার সকাল নয়টার দিকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের দুলয়াদোগাছী গ্রামে ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্র জানায়, আজিজুল ইসলামের বাড়ি সংলগ্ন নিজস্ব গরুর খামার রয়েছে। ওই খামারে স্থাপিত পানির পাম্পের বৈদ্যুতিক তার মেরামত করছিলেন তিনি। এসময় ছেড়া তারে টেপ লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হলে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়েরে হয়েছে।’