• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাটের ৩১ পূজামণ্ডপে মেয়রের অনুদান

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট পৌরসভার এলাকাগুলোতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করে ব্যক্তিগত আর্থিক অনুদান প্রদান করেছেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। মঙ্গলবার রাতে পৌর এলাকার ৩১ টি মণ্ডপে ব্যক্তিগত ২ লাখ ৫০ হাজার  টাকা আর্থিক অনুদান দেন তিনি।
পূজা মন্ডপগুলোতে অনুদান প্রদানকালে সংক্ষিপ্ত আলোচনাসভায় মেয়র বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। সব ধর্মের সহাবস্থানে সরকার কাজ করছে। শান্তিপূর্ণভাবে এখানে সবাই ধর্ম পালন করবেন। আমরা সবাই এ আনন্দ ভাগাভাগি করে উপভোগ করব। কোনো অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। যাতে ওই শক্তি সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

এসময় প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, কাউন্সিলর  ওলিউজ্জামান বাপ্পি, জাকির হোসেন মোল্লা, মামুনুর রশিদ মামুন, মতিয়ার রহমান বাবু, নূর ই আলম সিদ্দিকি ও হায়দার আলী পলাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পাপিয়া ও মুন্নুজান বিবি, জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ