• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আক্কেলপুরে দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি।। জেলার আক্কেলপুর উপজেলার কলেজগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার দুপুরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার সোনাই মাগুরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৪২) ও কেশবপুর গ্রামের মৃত রজিব উদ্দীন মন্ডলের ছেলে কায়েম উদ্দীন মন্ডল (৫৭)।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, গ্রেপ্তারকৃতদের এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোনো অনুমোদিত সার্টিফিকেট নেই। কায়েম উদ্দিন মণ্ডল গত প্রায় ৩২ বছর ধরে রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন। হারুনুর রশিদ গত ১১ বছর ধরে একজন দন্ত চিকিৎসক হিসেবে অনুশীলন করে আসছিলেন এবং কোনো প্রতিষ্ঠান থেকে আইনগত ডিগ্রি ছাড়াই মানুষের দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন, যা আইনগত অপরাধ। ভুক্তভোগীদের কাছ থেকে এসব অভিযোগ পাওয়ার পরে সেখানে অভিযান পরিচালনা করে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে জাল অটো সিল, প্রেসক্রিপসন প্যাড, ফোর্সেপ, অ্যামালগাম গান, এলিভেটর, সার্জিক্যাল কাঁচি, মেডিকেল যন্ত্রাংশ, ডেন্টাল মিরর, স্টেথোস্কোপ ও জাল সার্টিফিকেটসহ চিকিৎসাকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি-সামগ্রী জব্দ করা হয়। এ ঘটনায় পরে তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ