• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

আক্কেলপুরে ভ্রাম্যমান আদালতে ৫নারী চোরের জেল-জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের আক্কেলপুর রেল পুলিশের হাতে আটক ৫ নারীর জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহষ্পতিবার বিকালে রেল ষ্টেশন এলাকা থেকে আটকের পর রাতে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা করা হয়।

কারাদন্ড প্রাপ্ত নারী দুইজন হলেন, ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের ইব্রাহিমের স্ত্রী হামিদা আক্তার (২৪) এবং একই গ্রামের দনু মিয়ার স্ত্রী রিপন আক্তার (৩৫)। আর জড়িমানা প্রাপ্তরা হলেন, একই গ্রামের আলী আসগরের স্ত্রী রোজিনা (৩০), ফারুক হোসেনের স্ত্রী লিজা (১৮) এবং কাজল মিয়ার স্ত্রী মর্জিনা খাতুন (২০)।

আক্কেলপুর রেলষ্টেশন মাষ্টার হাসিবুর রহমান বলেন, ‘আটকৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা বিভিন্ন সময় ট্রেন এবং ষ্টেশনের যাত্রিদের নিয়মিত চুরি করতেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহষ্পতিবার দুপুরে আক্কেলপুর ষ্টেশনে নেমে চুরি করার জন্য বিভিন্ন যাত্রীদের টার্গেট করছিলেন। এ বিষয়টি সিসি টিভি ক্যমেরায় লক্ষ্য করে রেলওয়ে পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেন।

পরে সন্ধ্যায় আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম হাবিবুল হাসানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে রাতে আটকৃত নারীদের মধ্যে প্রথমোক্ত ২জনের ৭ দিনের কারাদন্ড ও শেষোক্ত ৩ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয় বলেও জানান ষ্টেশন মাষ্টার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ