• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

খানসামায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন

সিসি নিউজ ।। দিনাজপুরের খানসামা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ  বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০ অক্টোবর  (সোমবার ) সকালে  উপজেলা কৃষি অফিস চত্বরে খরিপ-২/ ২০২২-২০২৩ মৌসুমে পেঁয়াজ  উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়‌।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী লায়ন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান,, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উৎপাদন বাড়াতে ও কৃষকদের মুখে হাসি ফোটাতে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ  বীজ ও সার বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। আর তাই প্রকৃত কৃষকদের এই কর্মসূচীর আওতায়প্রাপ্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহারের আহবান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, উপজেলায় এই প্রণোদনার আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পেঁয়াজ  বীজ ও সার বিতরণ করা হয়। উপকারভোগী ০১জন কৃষক কে ০১ বিঘা জমির জন্য ০১ কেজি পেঁয়াজ  বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ২০ কেজি এমওপি সার, উৎপাদন খরচ দুই হাজার আটশত টাকা প্রদান করা হবে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ