• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |

নীলফামারীতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বিভাগীয় সভা

সিসি নিউজ ।। বাংলাদেশ পুস্তক ও বিক্রেতা সমিতি রংপুর বিভাগীয় সাংগঠনিক সভা সোমবার (১০ অক্টোবর) নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের স্কাই ভিউ নামের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফ হোসেন ছোটন।
রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আমির আজম চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মিন্টু।
এতে স্বাগত বক্তব্য দেন নীলফামারী জেলা কমিটির সভাপতি ওয়ালিউর রহমান।
কেন্দ্রীয় সহ-সভাপতি কাজল রায়, কাজল ব্রাদার্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ রহমান ও লেকচার পাবলিকেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান বক্তব্য দেন।
বাংলাদেশ পুস্তক ও বিক্রেতা সমিতি নীলফামারীর সভাপতি ওমর ফারুক জানান, সারাদেশে পুস্তক প্রকাশক ও বিক্রেতা প্রতিষ্ঠানগুলো নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আমাদের দাবী দাওয়া রয়েছে। সেগুলো সরকারের কাছে প্রেরণ করা হয়েছে। আমাদের নীতিমালা করা হয়েছে সে অনুযায়ী পুস্তক বিক্রিতে জোড় দেয়া হয়েছে।
রংপুর বিভাগের আট জেলার পুস্তক বিক্রেতাগণ এতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ