• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে জুয়ায় হেরে অপহরণের নাটক: সাভার থেকে যুবক উদ্ধার

সিসি নিউজ ।। জুয়াতে ৭০ হাজার টাকা খোয়া যাওয়ায় স্বেচ্ছায় আত্মগোপন করে আবু বক্কর সিদ্দিক (২৩) নামে এক যুবক। পরে অপহরণের নাটক সাজিয়ে নিজ পরিবারের কাছে এক লাখ টাকার মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন বিষয়টি থানায় অবহিত করলে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) তদন্তে নামে।

বুধবার রাতে ঢাকার সাভার সেনানিবাস এলাকা থেকে তাকে আটক করে। আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে আটক ওই যুবককে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে সিআইডি। আবু বক্কর সিদ্দিক জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় এলাকার ময়নুল ইসলামের ছেলে।

সিআইডি দেয়া তথ্য মতে, অনলাইন জুয়ায় ৭০ হাজার টাকা লোকসান হওয়ায় নিজেই আত্মগোপনের পরিকল্পনা করে বাড়ি থেকে পালিয়ে যায় আবু বক্কর সিদ্দিক। আত্মগোপনে থেকে মোবাইলে অ্যাপের মাধ্যমে কণ্ঠস্বর পরিবর্তন করে মুক্তিপণ দাবি করলে মামলা করে তাঁর পরিবার। তদন্তের এক পর্যায় বুধবার রাতে ঢাকা সাভার সেনানিবাস এলাকা থেকে তাঁকে আটক করে সিআইডি নীলফামারী শাখা।

মামলা সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরেনি আবু বক্কর সিদ্দিক। খোঁজাখুজি করেও না পাওয়ায় ১২ সেপ্টেম্বর থানায় মামলা করেন তাঁর বাবা ময়নুল হক। এক পর্যায়ে বক্কর তাঁর বড় ভাই ও মামার নম্বরে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডির কাছে গেলে ৯দিনের প্রচেষ্টায় আত্মগোপণে থাকা ওই যুবককে আটক সিআইডি।

নীলফামারী সিআইডির পরিদর্শক রেজাউল করিম রেজা বলেন, ‘আটক হওয়ার পর তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন। এতে উল্লেখ করেন পরিকল্পিতভাবে অপহরণের এই নাটক সাজান তিনি। চার মাস আগে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা শুরু করলেও অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত হয়ে পড়েন সিদ্দিক। আদালতে সিদ্দিকের মামা রবিউল ইসলাম ও পরিবারের অন্যান্যদের উপস্থিতিতে তাঁকে হস্তান্তর করে সিআইডি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ