• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার চার বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের সাধারণ নির্বাচন-২০২২ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনটির সাধারণ সম্পাদক পদে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে তিনি ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক পেয়েছেন ৪৩ ভোট। এ ছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মো. আজমল হোসেন (প্রাপ্ত ভোট ৭৬) ও মো. মহসিনুল হক মহসিন (প্রাপ্ত ভোট ৫৫), অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. আহসান উদ্দিন বাদল (প্রাপ্ত ভোট ৬০), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. জোবায়দুর রহমান শাহীন (প্রাপ্ত ভোট ৬০) ও এরশাদ হোসেন পাপ্পু (প্রাপ্ত ভোট ৬০), কোষাধ্যক্ষ পদে মো. বদিউজ্জামান বদিয়ার (প্রাপ্ত ভোট ৬১), মহিলা সদস্য পদে মোছা. সানজিদা বেগম লাকী (প্রাপ্ত ভোট ৭৬) ও মারুফা আক্তার (প্রাপ্ত ভোট ৬৬) এবং পুরুষ সদস্য পদে মো. মোকতার সিদ্দিকী (প্রাপ্ত ভোট ৭৫), মোকছেদ আলী (প্রাপ্ত ভোট ৭২), আব্দুস সালাম মন্ডল (প্রাপ্ত ভোট ৬৯), মো. শাবাহাত আলী সাব্বু (প্রাপ্ত ভোট ৬৭), আজিজুল বারী বসুনিয়া ( প্রাপ্ত ভোট ৬৭), আব্দুস সবুর আলম (প্রাপ্ত ভোট ৬১, শরিফুল ইসলাম (প্রাপ্ত ভোট ৬১) ও মো. মোনায়েম হোসেন (প্রাপ্ত ভোট ৫৮) নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ১২২ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম এবং সদস্য হিসেবে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল- মিজানুর রহমান ও উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ। প্রিজাইডিং অফিসাসের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো. আবুল কালাম আজাদ। উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ১৭টি পদে দুইটি প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে একটি হচ্ছে আজমল হোসেন-মোখছেদুল-বাদল সমর্থিত ঐকমত্য প্যানেল এবং অপরটি হচ্ছে শিক্ষক ক্রীড়াবিদ সমর্থিত মহসিন -মোজাম্মেল- রাশেদ প্যানেল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ