• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

ডিবি পরিচয়ে ট্রেন পরিচালককে তুলে নেয়ার অভিযোগ

সিসি নিউজ ডেস্ক ।। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ডিবি পরিচয়ে ট্রেন পরিচালক ইমরুল কায়েসকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ইমরুল কায়েস নাজিরহাটগামী ডেমু ট্রেন পরিচালনার দায়িত্বে ছিলেন।

চট্টগ্রাম স্টেশন মাস্টারকে অবহিত করা একটি পত্রে বলা হয়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নাজিরহাটগামী ডেমু ট্রেনে দায়িত্ব পালন করতে আসেন ইমরুল কায়েস। ওই সময় সাদা পোশাকে চার-পাঁচজনের একটি টিম ডিবি পরিচয়ে তুলে নিয়ে যান বলে জানান মো. মিজান নামে এক শ্রমিক।

চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইমরুল কায়েস ডেমু ট্রেনের পরিচালক ছিলেন। সন্ধ্যার দিকে ডিবি পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এখনো তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।’

তবে একটি সূত্র জানিয়েছে, ডিবি চট্টগ্রামের দক্ষিণের একটি টিম তাঁকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণের এডিসি (পিআর অ্যান্ড আইসিটি) পঙ্কজ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো জোনের ডিবি পুলিশ ট্রেন পরিচালককে তুলে নিয়ে যায়নি।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ