• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রতিভাবান শিক্ষার্থীদের সংবর্ধনা ও ডিজিটাল ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার(২৬ অক্টোবর) বিকেলে শহরের বিমানবন্দর সড়কে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজের অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সচিব প্রফেসর মো. জহির উদ্দিন।
লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পষর্দের চেয়ারম্যান লায়ন মো. রেয়াজুল আলম রাজু এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিয়ার রহমান সরকার।
পরে প্রধান অতিথি দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সচিব প্রফেসর মো. জহির উদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ৬৯ জন প্রতিভাবান শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এর আগে বিকেলে অতিথিরা লায়ন্স স্কুল এন্ড কলেজ চত্বরে এসে পৌঁছলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধ ডিসপ্লের মাধ্যমে তাদের অভ্যর্থনা জানান। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
কলেজের পৌরণীতি বিষয়ের প্রভাষক জাহিদুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত পরিবেশিত হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ