• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে শিক্ষক দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি।। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ শ্লোগানে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস।
এ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের অংশ গ্রহণে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। ওই সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক এস.এম আব্দুল মতিন লস্কর।
নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওবাইদুল আনোয়ার, নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মাহবুবার রহমান ভূঁইয়া, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী প্রমুখ।
সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন নীলফামারী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. বাবুল হোসাইন।
অনূরূপ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে জেলার অন্যান্য উপজেলায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ