• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে জাতীয় যুব দিবসে সেতুবন্ধনের ১০০০ তালের বীজ রোপণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ১০০০ তালের বীজ রোপণ করা হয়েছে। প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১ নভেম্বর) পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা ওই তালবীজ রোপণ করে। বজ্রপাত নিরোধ, পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য শহরের আদর্শ স্কুল অ্যান্ড কলেজের রাস্তা থেকে এসকেএস প্লান্ট পর্যন্ত ওই বীজ বপণ করা হয়। বীজ রোপন ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফায়সাল রায়হান ও পৌর মেয়র রাফিকা আকতার জাহান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইইডি) মো. রাজু আহমেদ, মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, আফরোজা ইয়াছমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল করিম, এসকেএসের কো-অর্ডিনেটর নজরুল ইসলাম তফাদার, নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআাপ, কার মালিক সমিতির সভাপতি মো. মোনায়েম হোসেন, আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী প্রমুখ। এতে সেতুবন্ধন সেচ্ছাসেবী সংগঠনের আলমগীর হোসেন, বিথি ইসলাম, মাসুম বিল্লাহ, রাকিব হাসান, ইয়াছিন, বিশ্বনাথ রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ