• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে যাত্রীবেশে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, আটক তিন যুবক 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে ব্যাটারিচালিত রিকশাভ্যান ছিনতাইয়ের চেষ্টার সময় জনতার হাতে ধরা পড়েছেন তিন যুবক। গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার একটি সড়কে ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান।
আটক তিন যুবক হলেন  দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কুঠিপাড়া এলাকার আবু তালেবের ছেলে জাহেদ বাবু(৩২) , রফিকুল ইসলামের ছেলে শাহীন আলম (২৩) ও শহীদুল ইসলামের ছেলে মুক্তারুল ইসলাম (৩১)।  আর ভ্যান চালকের নাম উজ্জ্বল হোসেন। তাঁর বাড়ি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই তিনজন  ব্যক্তি যাত্রী সেজে ভ্যানটি ভাড়া করে উল্লেখিত এলাকায় এসে থামেন। পরে চালককে মারধর করে দঁড়ি দিয়ে বেঁধে রেখে  ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করেন। এ সময় চালকের চিৎকারে পথচারী ও অন্যরা এগিয়ে এসে ওই তিন ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে জনতা তাদের থানা-পুলিশের হাতে তুলে দেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের  বিরুদ্ধে ভ্যানচালক বাদী হয়ে থানায় মামলা করেছেন। আদালতে তারা জবানবন্দী দিয়েছেন। তাদের তিনজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ