• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |

ঘাস খেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিসি নিউজ ।। গাইবান্ধার পলাশবাড়ীতে নেপিয়ার ঘাস খেত থেকে আমেনা বেগম (৬৫) নামে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমেনা বেগম ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘সকালে বাড়ির পাশের একটি নেপিয়ার ঘাস খেতে আমেনার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ