• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কারিগরি বোর্ডের বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

সিসি নিউজ ডেস্ক।। কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহর স্বাক্ষর করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

রোববার দুপুর ২টায় এই পরীক্ষা শুরু হয়। ৪টায় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে এক ঘণ্টা পর বিকেল তিনটায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এই বিষয়ে বলেন, ‘প্রশ্নের মুদ্রণজনিত ত্রুটির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের বিকেল শিফটের পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ নতুন ও পুরাতন সিলেবাসের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সময়সূচী পরে জানানো হবে।’

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ