• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে অনুষ্ঠিত হলো খুদে বিজ্ঞানীদের মেলা

সিসি নিউজ ।। জারিফ, সাইমুন ও নাফিউল। তিনজন খুব ভালো বন্ধু। তারা অষ্টম শ্রেনীতে পড়াশোনা করে। নগরায়ন নিয়ে তাদের বিস্তর ভাবনা। আর এই ভাবনাগুলোর এবার প্রকাশ ঘটেছে। আধুনিক নগরায়নের উপর একটি রোল মডেল তৈরি করে জারিফরা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
একটি ছোট্ট শহর কিভাবে সর্বচ্চো সুযোগ-সুবিধার আওতায় আনা যায়? এ নিয়েই তারা প্রদর্শিত করেছে প্রজেক্ট। আধুনিক দালান-কোঠা, সুশৃঙ্খল অফিস-আদালত, যানজট বিহীন রাস্তাঘাট, কোলাহলমুক্ত হাসপাতাল ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নিরিবিলি লেক এসবই ছিলো তাদের নগরায়নের মূল উপাদান।
দৃশ্যটি আজ শনিবার (১৯ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুর উপজেলার আল-ফারুক একাডেমির। ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলে খুদে শিক্ষার্থীরা মেতে উঠে উদ্ভাবনের আনন্দে। এতে সৈয়দপুরের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন খুদে বিজ্ঞানী অংশগ্রহণ করে।
দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় সৌরজগত, পরিবেশ দূষণ, আধুনিক নগরায়ন ও সবুজ নগর সহ বিভিন্ন বিষয়ের উপর শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে। নীলফামারী জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তৈরি এসব প্রজেক্ট পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসেন।
আধুনিক নগরায়নের উপর উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আল-ফারুক একাডেমি। সবুজ নগরের উপর সময়পযোগী প্রজেক্ট প্রদর্শন করে রানারআপ নির্বাচিত হয় আইএইচএফ স্কুল। এসময় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসেবে বই, সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।
মূলত বিশ্ব শিশু দিবস উপলক্ষে কমিউনিটি পার্টনার ইন্টারন্যাশনালের (সিপিআই) সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবছরও বিজ্ঞান মেলার আয়োজন করে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন। এসময় জনসচেতনতার লক্ষ্যে বৈশ্বিক উষ্ণতার উপর নাটক পরিবেশন করা হয়। এতে আইএইচএফ স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান নির্ভর যাদু প্রদর্শনের মধ্য দিয়ে এবছরের মতো বিজ্ঞান মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ