• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে মোটরসাইকেলচালকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রবিউল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের  মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার  হানাইল  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রবিউল জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আশরাফ আলীর ছেলে।

(ওসি) সিরাজুল ইসলাম জানান, রবিউল ইসলাম নিজ বাড়ি থেকে  তার বোনকে মোটরসাইকেলে সঙ্গে নিয়ে পাঁচুরচক গ্রামে পৌঁছে দেন। পরে তিনি নিজ বাড়িতে ফেরার পথে হানাইল- পাঁচুরচক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ