• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৯% বাড়াতে চায় তিন কোম্পানি

সিসি নিউজ ডেস্ক ।। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পর এবার গ্রাহক পর্যায়ে ১৯ দশমিক ৪৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিনটি কোম্পানি।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ (ওজোপাডিকো) তিনটি কোম্পানি আজ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে দাম বাড়ানোর আবেদন করেছে বলে কমিশনের সদস্য বজলুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, এই দাম বাড়ানোর প্রস্তাব যাচাই-বাছাই করে পরে গণশুনানির তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে গত ২১ নভেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেয়।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ