• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |

হাল চাষের মাহিন্দ্রা উল্টে দুই ভাগ্নেসহ মামার মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। মাদারীপুরে হাল চাষ করে ফেরার পথে মাহিন্দ্রা উল্টে দুই ভাগ্নেসহ মামার মৃত্যু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝাউদি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর সদর হাসপাতালে মেডিক্যাল অফিসার ডা. শিহাব চৌধুরী।

নিহতরা হলেন ঝাউদি ইউনিয়নের জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম (২২) এবং একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার (১০), জিহাদ হাওলাদার (৭)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জহিরুলের সঙ্গে মাহিন্দ্রায় চেপে হাল চাষ করতে জমিতে যায় জোবায়ের ও জিহাদ। সন্ধ্যায় ফেরার পথে মাহিন্দ্রাটি উল্টে পাশের খালে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ