• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জয়পুরহাটে ব্যাংক চালান জালিয়াতির দায়ে আইনজীবী কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি।। একটি ব্যাংক চেক ডিজওনয়ার মামলায় ব্যাংকের চালান জালিয়াতি করে আসামীর জামিন করার দায়ে জয়পুরহাট আদালতের আইনজীবী আনিছুর রহমানকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নীশিথ রঞ্জন বিশ্বাস এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, সোহেল রানা নামে এক ব্যাক্তির বিরুদ্ধে চেকের টাকা পাওয়াকে কেন্দ্র করে আদালতে মামলা করেন এক জন পোল্ট্রী ফিড ব্যবসায়ী। সেই মামলায় কারাগারে থাকা আসামী সোহেল রানাকে জামিনে মুক্ত করার জন্য আইনজীবী আনিছুর রহমান, ১জন কারারক্ষী, ও ১ জন আইিনজীবি সহকারিসহ ৬ জন যোগসাযোশ করে ব্যাংকের চালান ও অন্যান্য কাগজ পত্র করে জাল জালিয়াতি করেন। সেই জালিয়াতি করা সে সব ভূয়া কাগজ পত্র আদালতে উপস্থাপন করে সোহেল রানাকে জামিনে মুক্ত করানো হয়।
পরে সোহেল রানার বিরুদ্ধে করা মামলার (পাওনাদার) বাদী ও ব্যাংকের সন্দেহ হলে তারা বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানান। গোয়েন্দা পুলিশ তদন্ত করে আইনজীবী, মুহুরি ও কারারক্ষীসহ ৬ জনের সম্পৃক্ততা পেয়ে তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করে। এ ঘটনায় অন্যান্য আসামীরা গ্রেফতার হলেও আইনজীবী আনিছুর রহমান ভারতে পলাতক ছিলেন। সোমবার জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবি আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ