• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে আগুনে পুড়ে গেছে ১০ দোকানের কোটি টাকার মালামাল

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে আগুনে পুড়ে গেছে ১০ দোকানের কোটি টাকার মালামাল। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের পঞ্চপুকুর বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাজারের ইজারাদার মোখলেছুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে বাজারের মিরাজ উদ্দিনের হার্ডওয়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মসফিকুর রহমান লাকুর ওয়াল্টন শো রুম, নান্নু মিয়া ও জাহাঙ্গীর আলমের কাপড়ের দোকান, সেলিম মিয়ার মোবাইল দোকান, মিন্টু রহমানের ডাজ বাংলা এজেন্ট পয়েন্ট, জিয়াউর রহমানের বীজের দোকান, দন্ত চিকিৎসক আব্দুস সালামের চেম্বার, জাহাঙ্গীর হোসেনের সার-কীটনাশক, সাফিয়ার রহমানের মুদি দোকান পুড়ে ছাই হয়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহেদুল ইসলাম দাবি করে বলেন,‘আগুনে ওই ১০ ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।’
নীলফামারী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের একটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ১০ ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ