• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ

সিসি নিউজ ডেস্ক।। আগামীকাল শনিবার অনুষ্ঠেয় জাতীয় সম্মেলনে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই আমন্ত্রণ জানান আওয়ামী লীগের নেতারা।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত দপ্তরের দায়িত্বে) সৈয়দ এমরান সালেহের কাছে এ আমন্ত্রণপত্র দেওয়া হয়।বিএনপি কার্যালয়ের সামনে সায়েম খান সাংবাদিকদের বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিএনপির কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান—বিএনপির এই তিনজনকে আমন্ত্রণ করেছি।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষস্থানীয় নেতাদের জেলে থাকা প্রসঙ্গে সাংবাদিকদের জবাবে সায়েম খান বলেন, ‘যাঁরা কারাগারে, সেটা আইনের বিষয়। তাই প্রতিনিধিত্বকারী বাইরে থাকা নেতাদের আমন্ত্রণ করেছি।’

সম্মেলনের আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানানো হলো কেন, এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে এবার আমাদের সবকিছু সাদামাটা। এবার আমরা স্বল্প সময়ে, অল্প অর্থ ব্যয়ে সম্মেলন সমাপ্ত করার চেষ্টা করছি। স্বল্প পরিসরে আমরা আমন্ত্রণপত্র বিলি করছি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ