• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

দিনাজপুরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

সিসি নিউজ।। উত্তরাঞ্চলে কয়েক দিন ধরে শীতের তীব্রতায় জবুথবু জনজীবন। আজ রোববার থেকে দিনাজপুরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রার পারদ নেমেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুই-এক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এরপর সারাদেশে শীত জেঁকে বসবে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে আগামী মঙ্গলবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, নিম্নচাপটি এখন শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি রয়েছে। নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে এলে এর প্রভাবে মঙ্গলবার চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা ও সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, শৈত্যপ্রবাহ কয়েকদিন বিরাজ করবে এই অঞ্চলে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ