• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে ভুয়া প্রিসাইডিং অফিসার আটক

সিসি নিউজ।। রংপুর নগরীর মন্দিরা এলাকা থেকে এক ভুয়া প্রিসাইডিং অফিসারকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে থানায় সোপর্দ তারা। তাঁর নাম লালটু ইসলাম রানা (৪১)।

ভুয়া প্রিসাইডিং অফিসার পরিচয় দেওয়া রানা ঝিনাইদহ সদর উপজেলার ধুপাউলা গ্রামের এন্তাজ জোদ্দারের ছেলে।

স্থানীয় সূত্র জানান, আজ সোমবার রংপুর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকায় ভুয়া প্রিসাইডিং পরিচয়ে ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহম্মেদের বাসায় যেয়ে তাকে নির্বাচনে ২ হাজার ভোটে নির্বাচিত করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা দাবি করে। ওই ভুয়া অফিসারের কথা সন্দেহ হলে তিনি মাহিগঞ্জ থানায় জানায়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুয়া নাম পরিচয় দানকারি ‍প্রিসাইডিং অফিসারকে আটক করি ও তাঁর সঙ্গে থাকা ভুয়া পরিচয়পত্র, নির্বাচন কমিশনের সিল এবং কিছু ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ